× Banner
সর্বশেষ
শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস

মেহেরপুর প্রতিনিধি(মেহের আমজাদ)

মেহেরপুরে মৎস্য চাষে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
মৎস্য চাষে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ

মেহেরপুরের সদর উপজেলার বিভিন্ন গ্রামের মৎস্য চাষীদের মাঝে মৎস্য চাষে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে বাস্তবায়িত আর. ডি মৎস্য চাষীদের মাঝে এ সহায়তা দেওয়া হয়।

মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় গতকাল বুধবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করে।

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার মৎস্য চাষীদের মাঝে মৎস্য চাষে ব্যবহৃত
বিভিন্ন উপকরন বিতরন করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,

আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চূন্নু, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..