মেহেরপুরে ভৈরব নদী থেকে আটক অবৈধ কারেন্ট জাল বিনষ্ট

মেহের আমজাদ,মেহেরপুর (০৬-০৮-১৮)
মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া ব্রীজের নিচে ভৈরব নদী থেকে অবৈধ কারেন্ট জাল আটক করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধ্যায় মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোঃ জাকির হোসেনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। এ সময় নদীতে ব্যবহৃত অবৈধ জাল আটকের সময় কাউকে পাওয়া যায়নি। পরে আটককৃত জাল নদীর পাড়েই পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।