× Banner
সর্বশেষ
ধর্ম নয়, বাংলাদেশি পরিচয়ই সবার আগে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও

মহাসমারোহে ১০৮ ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ভক্তি প্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি মহোৎসব

admin
হালনাগাদ: সোমবার, ৬ আগস্ট, ২০১৮

ত্রিদন্ডী ভিক্ষু ভক্তি বিনোদানন্দ ভাগবত মহারাজঃ  ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য ত্রিদণ্ডি স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের ৬৬তম শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা মহামহোৎসব উদযাপিত হল।

৫ই আগষ্ঠ ২০১৮ইং তারিখে বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা থানাধীন বানিয়াপাড়া শ্রীশ্রী নৃসিংহ মন্দির প্রাঙ্গনে ভারতের মায়াপুরস্থ শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্যপাদ পরমারাধ্যতম মহাপুরুষের আবির্ভাব তিথি উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই মহামানবের শিষ্য ভক্তবৃন্দ এ মহাভাগবত এর শুভ আবির্ভাব তিথি রাজধানী ঢাকার সুত্রাপুরস্থ রূপচান লেনে শ্রীশ্রী কৃষ্ণচন্দ্র জিউ বিগ্রহ মন্দিরে মহাসমারোহে উদ্‌যাপন করছে।

১৭ই জুলাই সোমবার শ্রাবণের কৃষ্ণাষ্টমী তিথিতে ঠাকুরগাও জেলা সদরে লস্করা টুপলিতে শ্রীশ্রী শ্যামসুন্দর গৌড়ীয় মঠে তার হাজার হাজার শিষ্যভক্তের ঐকান্তিক ইচ্ছায় এই মহামানবের উপস্থিতিতে পালিত হল আবির্ভাব মহোৎসব ব্যাস পূজা।

জানাগেছে, ভারত-বাংলাদেশের বিভিন্ন এলাকার শিষ্যভক্তের আগমনে মুখরিত ছিল ঠাকুরগাঁও। ব্যানার, ফেস্টুনসহ নানাবিধ কারুকাজে অপরূপ সাজে সাজছে এবার ঠাকুরগাঁয়ের লস্করা টুপলি নামক এই স্থান। এই উৎসবে মেতে উঠেছিল হাজার হাজার জনতা।

আজ থেকে ৬৬ বছর পূর্বে ১৯৫২ সালের এই দিনে মায়াপুরস্থ শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরের আচার্যপাদ ওঁ বিষ্ণুপাদ ত্রিদণ্ডি স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ বাংলাদশের নোয়াখালী জেলায় জন্ম গ্রহণ করেছিলেন। পিতার চাকুরীর কারনে কুষ্টিয়া জেলার আলমডাঙ্গায় তিনি বড় হয়েছেন, ভালবেসেছেন মানুষকে। এখান থেকেই তিনি সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্ম বর্ন ও মানুষের মন জয় করেন। এই মহামানবের জন্মস্থানেও পালিত হচ্ছে এই উৎসব। ভারত, বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে রয়েছে অগণিত শিষ্য ভক্ত।

ভারতের শ্রীধাম মায়াপুরস্থ শ্রী গৌরগিরিধারী মঠ, হুগলী বামনডাঙ্গায় শ্রী শ্রমণ গৌড়ীয় মঠ, বাংলাদেশে পঞ্চগড় জেলার আটোয়ারীতে শ্রী গৌর গিরিধারী মঠ, পীরগঞ্জের ঘিডপে শ্রী রাধা গিরিধারী মঠ, বামনহাটে শ্রী শ্রমণ গোস্বামী গৌড়ীয় মঠ, ময়দান দিঘীতে শ্রী গৌড় গোবিন্দ জিউ মন্দির ও অন্যান্য নামহট্ট সংঘের প্রতিষ্ঠাতা এই মহাপুরুষ।

জানাগেছে ভারত-বাংলাদেশের বিভিন্ন এলাকার শিষ্যভক্তের আগমনে মুখরিত ছিল ঠাকুরগাঁও। ব্যানার, ফেস্টুনসহ নানাবিধ কারুকাজে অপরূপ সাজে সাজছে এবার ঠাকুরগাঁয়ের লস্করা টুপলি নামক এই স্থান। এই উৎসবে মেতে উঠেছিল হাজার হাজার জনতা।

উক্ত ব্যাস পূজা মহোৎসব উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন গৌড়ীয় জগতের অন্যতম আচার্যপাদ মায়াপুরস্থ শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্যপাদ শ্রীমদ্‌ভক্তি প্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দির মায়াপুর এর অধ্যক্ষ ত্রিদন্ডী স্বামী শ্রীমদ্‌ভক্তি অমৃতানন্দ ভারতী মহারাজ, ত্রিদন্ডী স্বামী শ্রীমদ্‌ভক্তি রসিকানন্দ আশ্রম মহারাজ, ভারতের ঝাড়খন্ডে শ্রী স্রোতবাণী গৌড়ীয় মঠের ত্রিদনণ্ডী স্বামী শ্রীমদ্‌ভক্তি রক্ষক মাধব মহারাজ, ভারতের হুগলী বামনডাঙ্গা শ্রী ভক্তি কুসুম শ্রমন গৌড়ীয় মঠের ত্রিদন্ডী স্বামী শ্রীমদ্‌ভক্তি গৌরব গিরী মহারাজ, ঢাকা গৌড় বানী প্রচারক ভক্তপ্রবর শ্রীপাদ মুকুন্দ দাসাধিকারী প্রমূখ।

সার্বিক তত্ত্বাবধানে থাকবেন পঞ্চগড় দেবীগঞ্জে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্‌ভক্তি বৈভব বিষ্ণু মহারাজ,   পঞ্চগড় জেলার বোদা থানাধীন বানিয়াপাড়া শ্রীশ্রী নৃসিংহ মন্দিরের শ্রীপাদ বৈষ্ণব দাসাধিকারী ও শ্রীপাদ বাসুদেব দাসাধিকারী।

এতদুপলক্ষে সতীর্থ ও শ্রদ্ধালু সজ্জনগণকে উক্ত শুভানুষ্ঠান ব্যাস পূজা মহামহোৎসবে সবান্ধবে উপস্থিতি, কায়িক, আর্থিক সার্বিক সহযোগিতা কামনা করছেন অনুষ্ঠান আয়োজক।


এ ক্যটাগরির আরো খবর..