ক্রাইম প্রতিবেদকঃ চট্টগ্রাম আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের চাতরী চৌমহনী বাজার এলাকায় বিভিন্ন সিন্ডিকেটভুক্ত সন্ত্রাসীরা তাদের চাতরী চৌমহনী এলাকায় প্রত্যেক সিএনজি থেকে দৈনিক ৫০ টাকা করে চাঁদা নেন বলে জানা যায়।
তাছাড়া রেজিঃ ১৪৪১ নং এর দক্ষিণ চট্টগ্রাম আনোয়ারা ড্রাইভার মালিক সমিতির সভাপতি নূরুল আলম ও সাঃ সম্পাদক আলমগীরের এবং মইজ্জারটেকের বিভিন্ন প্রভাবশালী সিন্ডিকেটের সহযোগিতায় ২০০ টাকা করে প্রতিমাসে ৪০০ টাকার টিকিট বাণিজ্যের অভিযোগ করেন কিছু প্রতিবাধী ড্রাইভাররা।
সরেজমিনে দেখা যায়, আজ সোমবার(০৬/০৮/২০১৮) সন্ধ্যায় সন্ধ্যা আনুমানিক ৭ টা ৪০ এর নাগাদে সিন্ডিকেটভুক্ত ড্রাইভাররা চাতরী থেকে বরকল জনপতি ১০০ টাকা করে নিচ্ছেন।এবং কাছে উটা-নামা ৪০ টাকা করে নিচ্ছেন। তাদেরকে ভাড়া বৃদ্ধির কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে উত্তরে বলেন আমাদের ইচ্ছে হয়ছে নিচ্ছি, আপনাদের উটতে ইচ্ছে করলে উটবেন, না হয় উটবেন না।’ আপনারা এই আইনবিরোধী কর্মকান্ড চালাচ্ছেন এটা কি অপরাধ নই এক প্রশ্নের এ উত্তরে বলেন, আমরা আইনবিরোধী করছি না। আইনবিরোধী কাজ করছে পুলিশরা এমনকি থানার ওসি, নূরল আলম, আলমগীরের ও ও ড্রাইভিং লাইসেন্স নেই। একপর্যায়ে সিন্ডিকেটভুক্ত ড্রাইভার সন্ত্রাসীরা অনুসন্ধানী ক্রাইম প্রতিবেদকের বিরুদ্ধে উত্তেজনা হয়ে পড়লে প্রতিবেদক তার ক্যামেরাম্যান কে দায়িত্বরত পুলিশ বা ট্রাফিক সার্জেন্টকে ডাকতে বললে তৎক্ষনাৎ ঘটনা স্থানে পৌছেন দায়িত্বরত পুলিশরা।এবং দায়িত্বরত পুলিশ জাকারিয়াসহ আরো ৪ জন ট্রাফিক পুলিশ আসলে তাদের উপস্থিতি দেখে সিন্ডিকেটভুক্ত চাঁদাবাজরা পালিয়ে যান।
এতে দায়িত্বরত পুলিশ বলেন, আপনারা জানেন ট্রাফিক পুলিশ সপ্তাহের অভিযান চলছে।আজো আমরা ২০ টির অধিক গাড়ি ধরেছি। এরা সিন্ডিকেটভুক্ত এবং নোংরা চাঁদাবাজ বলে জেনেছি। এদের বিরুদ্ধে আমরা আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদের নিকট জানানো হবে। তিনি যথারোপ ব্যবস্থা নিবেন।
অন্যদিকে আনোয়ারা থানা পুলিশের বিরুদ্ধে সিএনজি চালকদের থেকে চাঁদাবাজির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন(দুদক) এ মিথ্যা অভিযোগ করেন আনোয়ারা সিএনজি চালক মালিক সমিতির সভাপতি নূরুল আলম। এতে গত জুনে আনোয়ারা উপজেলা দুদকের মিটিং এ দুই পক্ষকে ডাকা হলে ওসি দুলাল মাহমুদ উপস্থিত হলে ও নূরুল আলম পলাতক ছিলেন। এবং আনোয়ারা থানা পুলিশের দুর্নীতি প্রমান করতে ব্যর্থ হন এই সভাপতি।
স্থানীয় শিক্ষিত এক ব্যক্তি বলেন, “নূরুল আলম বর্তমান ওসি দুলাল মাহমুদ আসার পূর্বে ওসি আব্দুল লতিফকে হাতে নিয়ে আনোয়ারা থানার সোর্স ও দালাল হিসেবে কাজ করে নিজের খুটির জোর শক্ত করেন। বর্তমান ওসি দুলাল মাহমুদ আসার পর দালাল, মাদক চোরাচালানি, অপরাধী, স্বার্থলোভী সোর্সদের থানায় প্রবেশ নিষেধ করেন।
তাছাড়া তিনি আসার পর মাদক, দালাল, চোরাকারবারিরাদের প্রশয় দেয়নি ওসি। যার ফলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদকে উৎকাত করতে নূরুল আলম তিনি দুদকে মিথ্যা অভিযোগ করেন। আমাদের দৃষ্টিতে ওসি সাহেব আসার পর উপজেলায় মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন ব্যবস্থা ও জনগনের নিরাপত্তার অগ্রণী ভূমিকা রাখেন।”





