× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ”বিকাশের ভিন্নতার একীভূত সমাধান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক’র কার্যালয় প্রাঙ্গন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান’র নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, এন ডিসি মোহাম্মদ নূর-এ-আলম, আর ডিসি শুভ্রা দাস,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আসকার আলী, পলাশীপাড়া সমাজ কলাণ সমিতির নিবাহী পরিচালক মোশাররফ হোেসেন এবং প্রতিবন্ধী শিশু ও নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ র‌্যালি ও আলোচনাসভায় অংশ গ্রহন করেন।
এসময় আলোচনাসভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী কাউকেই অবহেলার চোখে দেখার সুযোগ নেই। তাদেরও মেধা আছে, তাই তাদেরকে অবহেলার চোখে না দেখে কর্মক্ষেত্রের সুযোগ তৈরি করে দিয়ে সহযোগিতা করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..