× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

মেহেরপুরে বাবা হত্যার দায়ে ছেলের ১০ বছর জেল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর ( ১০-০১-১৭) : মেহেরপুরে বাবা হত্যার দায়ে ছেলে হাফিজুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদন্ডাদেশ-এর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক টিএম মুসা এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামী হাফিজুর রহমান গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম্মেল মালিথার ছেলে।

য়মামলার বিবরণে জানা গেছে, গাংনী উপজেলার মহিষখোলা গ্রামের মালসাদহ গ্রামের মোজাম্মেল মালিথা ছেলে হাফিজুর রহমান বিদেশ থেকে বাড়ি ফেরার পর টাকা পয়সা নিয়ে বাবার সাথে ঝগড়া হয়। এর জের ধরে বাবা তার ছেলেকে মারধর করে। এতে ছেলে হাফিজুর রহমান ক্ষুব্ধ হয়ে ২০০৯ সালের ২২ নভেম্বর তার বাবা মোজাম্মেল মালিথাকে বাড়ির পাশে একটি পুকুরে ডুবিয়ে হত্যা করে। এঘটনায় মোজাম্মেলের বড় ছেলে কামাল উদ্দিন বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ১০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহীদুল হক এবং আসামী পক্ষে আসাদুজ্জামান আইনজীবীর দায়িত্ব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..