× Banner
সর্বশেষ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩ বিএনপি সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে – প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

মেহেরপুরে বন্ধন থিয়েটারের ‘শেষ কবে যুদ্ধ’ মঞ্চায়িত

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর(২৯-০৩-১৬) ঃ মেহেরপুর বন্ধন থিয়েটারের আয়োজনে গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘শেষ কবে যুদ্ধ’ মঞ্চায়িত হয়েছে।
সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন (ধুমকেতু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্ধন থিয়েটারের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিটিভি’র শিল্পি আশরাফ মাহমুদ। পরে সেখানে এম সাইদুর রহমানের রচনায় এবং আসাদুজ্জামান লাল্টু ও তোহির আনোয়ারের নির্দেশনায় নাটক ‘শেষ কবে যুদ্ধ’ মঞ্চায়ন হয়।


এ ক্যটাগরির আরো খবর..