× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

মেহেরপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর বাস-মিনিবাস মালিক-শ্রমিক এবং ট্রাক মালিক গ্রুপ ও ট্রাক-ট্রাংকলরী শ্রমিক ঐক্য-জোটের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শফিকুল ইাসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মালিক-শ্রমিকদের দাবী বাস্তবায়নে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

বাস ভাংচুর ও বাস মালিক লাঞ্চিত করার প্রতিবাদ ও ওই মামলার আসামীদের গ্রেফতার এবং মেহেরপুর-কাথুলী ও মেহেরপুর-মহাজনপুর সড়কে ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার বেলা ১২ টা থেকে অনির্দিষ্ট কালের জন্য ওই ধর্মঘট ডাক দেন মালিক-শ্রমিক ঐক্যজোট।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র আলহাজ মোঃ মোতাচ্ছিম বিল্লাহ মতু, প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সাংবাদিক রফিক-উল আলম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি মোজাম্মেল হক, সাংগাঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু, সদস্য সাফুয়ান আহমেদ রুপক, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কার্যকরী সভাপতি এনামুল হক, ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী প্রমুখ। প্রশাসন ও বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্যজোট নেতৃবৃন্দের মধ্যে প্রায় দু’ঘন্টাব্যাপী আলোচনা সভায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেওয়া হয় এবং বিকেল ৪ টা থেকে যান-বাহন চলাচল শুরু হয়।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, সম্প্রতি উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়ে মেহেরপুর-কাথুলী সড়কে শহর থেকে কায়েম কাটার মোড় ও মেহেরপুর-মুজিবনগর সড়কে বামনপাড়ার মোড় এবং ঈদুল আযহা পর্যন্ত মেহেরপুর-আট কবর সড়কে নুরপুর পর্যন্ত ইজিবাইক চলাচল করবে। এছাড়া জেলার চারটি মহাসড়কে কোন প্রকার ইজিবাইক চলাচল করবে না। আজ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সড়কে পুলিশ মোতায়েন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..