× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেরপুরে ডাকা আন্তজেলা বাস ধর্মঘট প্রত্যাহার

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে ডাকা আন্তজেলা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে আজ বুধবার সকাল ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

জেলা বাসমিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, পুলিশ মালিকশ্রমিকদের মধ্যে সমঝোতা হয়েছে। এর পর সকাল সোয়া ১০টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ধর্মঘটের বিষয়ে গোলাম রসুল জানিয়েছিলেন, দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্বে যাওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কয়েকটি বাস নেওয়া হয়। পুলিশের চাহিদামতো মালিক সমিতি বাস সরবরাহ করে। কিন্তু দায়িত্বে নিয়োজিত বাসের চালকসহকারীদের প্রয়োজনীয় খরচ দেওয়া হয়নি। নিয়ে শ্রমিকরা মের নির্বাচনে পুলিশের কাজে যেতে অনীহা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সার্জেন্টরা আজ সকালে পুলিশ লাইনসের সামনে মেহেরপুরকুষ্টিয়া সড়কে চলাচলকারী তিনটি যাত্রীবাহী বাস আটকে পুলিশে লাইনের ভেতরে নিয়ে যায়। বাস তিনটি নির্বাচনের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর প্রতিবাদে আজ সকালে মালিকশ্রমিকদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়।

ধর্মঘটে মেহেরপুরকুষ্টিয়া, মেহেরপুরচুয়াডাঙ্গা, মেহেরপুরমুজিবনগর মেহেরপুরগাংনী ভায়া কাথুলী সড়কে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

বিষয়ে জানতে চাইলে মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বলেছিলেন, ‘নির্বাচনী কাজে পুলিশ ফোর্স পাঠানোর জন্য গাড়ি রিকুইজিশন করা হয়। বিষয়টি মালিক সমিতির সঙ্গে আলাপআলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে দ্রুত বাস চলাচল শুরু করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..