মেহেরপুরে ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত জেলা এ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর: ঔষধের নির্ধারিত মূল্য ছাড়া ক্রেতার সাথে মূল্য বেশি নেয়া, ভেজাল ও নকল ঔষধ বিক্রী করে প্রতারনা করা সহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত মেহেরপুর জেলা এ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত এ্যাকশন কমিটির সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার আমীনুল ইসলাম, মেহেরপুর পরিবার  পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, মেহেরপুর ও চুয়াডাঙ্গার ঔষধ প্রশাসনের তত্ববধায়ক সুকর্ণ আহমেদ, ডা. রোমেনা খাতুন, বি.সি.ডি.এস-এর মেহেরপুর জেলা সভাপতি আনারুল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল লতিব প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।