মেহের আমজাদ, মেহেরপুর (১৭-০২-১৭) মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫ দিনব্যাপী অমর একুশে বই মেলা ২০১৭-এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে শহীদ ড.সামছুজ্জোহা নগর উদ্যানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ফিতা কেটে বই মেলার উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, এনডিসি রামানন্দ পাল, সহকারী কমিশনার মোহাম্মদ নুর এ আলম, মোহাম্মদ আরিফ হোসেন, মেহেরপুর জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি এ.এস.এম ফরিদউদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল হাসান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মফিজুর রহমান মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবরের বই মেলায় মোট ১৫ টি স্টল দেওয়া হয়েছে ।
এদিন শুক্রবার সন্ধ্যা রাতে বই মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ সামছুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। এর আগে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম সেখানে বক্তব্য রাখেন।