× Banner
সর্বশেষ

মেহেরপুরে এএলএম জিয়াউল হক ফেন্ডস্ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

admin
হালনাগাদ: শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (২৭-০১-১৮)ঃ  মেহেরপুরে এএলএম জিয়াউল হক ফেন্ডস্ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেন্ডস্ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক।

বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, ফেন্ডস্ ফাউন্ডেশনের সদস্য সৈয়দ এহসানুল কবীর আরিফ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শেখ সোহরওয়ার্দী, ফারুক হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..