মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০১-১৭) মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃংখলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, সিভিল সার্জন ডা. এম এ হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ, বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপদেষ্টা আশকার আলী, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, অ্যাড. শফিকুল আলম, জেলা তথ্য অফিসার রোস্তম আলী প্রমুখ।