× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

মেহেরপুরে অ্যাড. মিয়াজান আলীর গণসংযোগ

admin
হালনাগাদ: শনিবার, ২৫ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (২৪-০৩-১৭): মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে গনসংযোগ করেছেন।

গনসংযোগ শেষে সেখানকার স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এক মত বিনিময় করেন । এসময় সেখানে উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মঞ্জরুল ইসলাম, সাবেক জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরাতুল ইসলাম ও জহিরুল ইসলাম, অ্যাড. মিয়াজান আলীর ব্যক্তিগত সহকারি মোঃ সেলিম রেজা (দোস্ত),  আওয়ামীলীগ নেতা শফি আহম্মেদ, ইউনুছ আলী, খলিল জমিদার প্রমুখ । এ দিন বিকালে বারদী বাজারে গনসংযোগ শেষে সদর উপজেলার আলমপুরে সন্ধ্যায় গনসংযোগ  করেন । গনসংযোগ  শেষে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় করেন ।

এসময় সেখানে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, আলমপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মফিজউদ্দিন,আলমপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী, কাশেম, জাহিদ, রবিউল  প্রমুখ। এসময় অ্যাড. মিয়াজান আলী বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকার পক্ষে থেকে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..