মেহেরপুরের চাঁদবিল গ্রামে সাবেক এমপি প্রফেসর আবদুল মান্নান-এর গনসংযোগ

মেহের আমজাদ, মেহেরপুর (১০-০৭-১৭): আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান গনসংযোগ করেছেন। গতকাল সোমবার বিকেলে তার নিজ গ্রাম চাঁদবিল, কোলার মোড়সহ বিভিন্ন গ্রামের সাধারন মানুষ ও তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে গণসংযোগ করেছেন।

এসময়ে তিনি গ্রামের সকল পর্যায়ের মানুষের সাথে মতবিনিময় করেন এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরেন এবং শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।

গণসংযোগে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, শহর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুয়েল, সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত খোকন, জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ডালিম খাঁন ও সেচ্ছাসেবক লীগ নেতা আকাশ পারভেজ শুভ, রাজনগর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তি মিয়া, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সমাজসেবক ডাঃ আব্দুস ছামাদ দরুদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোমিনুল ইসলাম,ছাত্রলীগ নেতা ইমরানসহ দলীয় নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।