× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক

মেহেরপুর প্রতিনিধি(মেহের আমজাদ)

মেহেরপুরের গাংনীতে খলিল হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়াইউনিয়নের হিন্দা গ্রামের বৃদ্ধ খলিল হত্যার মামলার ৩জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন-নিহত খলিলের ভগ্নিপতি হিন্দা গ্রামের আবু বক্কর(৫৫) ও আবু বক্করের স্ত্রী আজিমন খাতুন (৪৫) এবং ছেলে সজিব হোসেন (১৯)। গত শুক্রবার দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব ৬ এর একটি দল।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গত শনিবার (২১ মে) আবু বক্করের লেবু গাছের একটি ডাল কেটেছিলেন খলিলুর রহমান।

এ নিয়ে আবু বক্করসহ তার পরিবারের লোকজন খলিলকে পিটিয়ে জখম করেন। পরে সোমবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খলিল মারা যান। সোমবার খলিলের স্ত্রী আশুরা খাতুন বাদি হয়ে আবু বক্কর,তার স্ত্রী আজিমন নেছা ও ছেলে সজিবসহ বেশ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকে র‌্যাবের একাধিকদল আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের এক দল কুষ্টিয়ার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের শনিবার সকালে গাংনী থানায় হস্তান্তর করে। এ দিন গাংনী থানা পুলিশ তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করে


এ ক্যটাগরির আরো খবর..