× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

মেহেরপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষনা করা হবে

admin
হালনাগাদ: শনিবার, ৪ মার্চ, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০৩-০৩-১৭)  মাদক সামাজের অভিশাপ। কোনভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া যাবে না। আগামী ৯০ দিনের মধ্যে মেহেরপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষনা করা হবে।

মাদক পাচারের বিভিন্ন রুট ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরী করা হচ্ছে। গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে মেহেরপুরকে মাদক মুক্ত করার লক্ষে এক মতবিনিময় সভায় কথাগুলো বলেছেন পুলিশ সুপার আনিছুর রহমান।

তিনি আরো বলেন, বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে, সেগুলো আগামী ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। তা না হলে প্রচলিত অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন, জেলা বিশেষ শাখার ওসি ইসমাইল হোসেন প্রমুখ ।


এ ক্যটাগরির আরো খবর..