× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

মেসিকে ফিরতে বললেন ম্যারাডোনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বললেন, মেসিকে অবশ্যই জাতীয় দলে থাকতে হবে। তাকে রাশিয়ায় যেতে হবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য। যারা দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাদের কথাতেই ভরসা করা উচিত মেসির।

গতকাল আর্জেন্টিনার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, যারা চলে যাওয়ার কথা বলছে, তাদের কথায় না। মেসির বিদায় নেওয়ার কথা যারা বলছে, তারা আসলে চায় যেন আমরা দেখতে না পাই যে, আর্জেন্টাইন ফুটবল কতটা বিধ্বস্ত অবস্থায় আছে।’

টানা তিন বছরে তিনটি বড় প্রতিযোগিতার ফাইনালে হারের হতাশা কিছুতেই মানতে পারছিলেন না লিওনেল মেসি। সেই ক্ষোভ আর আক্ষেপ থেকে নাটকীয় এক সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে। তবে শোকাচ্ছন্ন অবস্থায় নেওয়া কঠিন এ সিদ্ধান্তে মেসি যেন অটল না থাকেন, তেমনটাই প্রত্যাশা করছেন ডিয়েগো ম্যারাডোনা। ২০১৮ সালের পরবর্তী বিশ্বকাপে মেসির অবশ্যই খেলা উচিত বলে মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

এবারের কোপা আমেরিকার শিরোপাটা খুব করেই জিততে চেয়েছিলেন মেসি। দারুণ নৈপুণ্য দেখিয়ে আশাও জাগিয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকদের মনে। ফাইনালের আগে চারটি ম্যাচ খেলে নিজে করেছিলেন পাঁচটি গোল। সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরো চারটি। কিন্তু ফাইনালে আরো একবার হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মেসিকে। টাইব্রেকারে নিজে পেনাল্টি মিস করায় সেই হতাশাটা হয়েছে আরো তীব্র। ম্যাচ শেষে হুট করেই বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে। তবে মেসির এভাবে বিদায় নেওয়াটা উচিত হবে না বলেই মনে করছেন ম্যারাডোনা।

শুধু ম্যারাডোনাই নন, অনেক ফুটবলপ্রেমীই মেসির প্রতি আহ্বান জানিয়েছেন অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরোও আশা করছেন, হতাশাচ্ছন্ন অবস্থায় নেওয়া এ সিদ্ধান্তে মেসি অটল থাকবেন না। মেসির অবসরের সিদ্ধান্ত শোনার পর তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় সেই সময়ের উত্তেজনায় তিনি কথাটা বলেছেন। কারণ, দারুণ একটা সুযোগ আমাদের হাত ফসকে বেরিয়ে গেছে। মেসিকে ছাড়া জাতীয় দল আমি কল্পনাও করতে পারি না। আমার মনে হয়, তিনি এটা নিয়ে আবার চিন্তা করবেন।’

সত্যিই মেসি তাঁর অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।


এ ক্যটাগরির আরো খবর..