× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

মৃত্যুর দুদিন পর আ.লীগের শোক

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাকে ‘পোস্টার নূরুল ইসলাম’ নামে ডাকত তিনি নূরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয়ভাজন ছিলেন। অথচ ২২ জানুয়ারি তার মৃত্যুর দুই দিন পর ২৪ জানুয়ারি বোধোদয় হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এক নেতা বলেন, ‘এটা আমাদের সাংগঠনিক ব্যর্থতা। এটা কোনোভাবেই মেনে যায় না। কেন এমন হল? বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ সহচরের মৃত্যু হলো দুদিন আগে, আর আওয়ামী লীগ জানল দুদিন পরে। এটা কেমন কথা? এটা হতে পারে না।’

শুক্রবার নূরুল ইসলামের মৃত্যু পর রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত একটি শোকবার্তা পাঠানো হয়।

এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের প্রাক্তন প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলাম গত ২২ জানুয়ারি রাত ৮টায় রায়েরবাজারের মিতালী রোডের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। নূরুল ইসলাম দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি অনেক আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৩ জানুয়ারি বাদজোহর মরহুম নূরুল ইসলামের নামাজে জানাজা চাঁদপুর জেলার হাজীগঞ্জের নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাক্তন প্রচার ও প্রকাশনা সম্পাদক নূরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনের পর দলে দ্বিধা-বিভক্তি দেখা দিলে আওয়ামী লীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদকের দায়িত্ব পান নূরুল ইসলাম। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালি জাতির স্বাধীকার-স্বাধীনতা সংগ্রামে সাংগঠনিক দায়িত্ব পালন করার সময় নূরুল ইসলাম হাতে পোস্টার লিখে রাজপথে হয়ে ওঠেন ‘পোস্টার নূরুল ইসলাম’।

নূরুল ইসলাম মোনায়েম খান হত্যাচেষ্টা মামলার এক নম্বর আসামি ছিলেন। যে মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দুই নম্বর আসামি। বাঙালির মুক্তির সংগ্রামে অংশ নিয়ে বেশ কয়েকবার কারাবরণ করেছেন তিনি। নূরুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ হারালো একজন নিবেদিতপ্রাণ সংগ্রামী নেতাকে। বিবৃতিতে তিনি নূরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, নূরুল ইসলামের বাড়ি ছিল চাঁদপুরের হাজীগঞ্জে। আওয়ামী লীগের প্রচার কাজের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তিনি চাকরি করতেন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে। ১৯৬০ বা ১৯৬১ সালে নূরুল ইসলাম যক্ষা রোগে আক্রান্ত হন। বঙ্গবন্ধু তাকে হাসপাতালে ভর্তি করেন। প্রতি রোববার সময় করে বঙ্গবন্ধু তার এই প্রিয় কর্মীকে হাসপাতালে দেখতে যেতেন। তখন দীর্ঘসময় তাকে হাসপাতালে থাকতে হয়েছিল।

বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি তৈরির কাজে নূরুল ইসলামও অনেক সহযোগিতা করেছেন। হাসপাতালে থাকার সময় নূরুল ইসলাম `ক্রস ওয়ার্ড` লটারি খেলতেন। লটারিতে নাম-ঠিকানা দেওয়া বাধ্যতামূলক ছিল। একদিন তিনি লটারিতে ব্যবহার করেছিলেন শেখ রেহানার নাম। সে দিনই তিনি পেয়ে যান ৬ হাজার টাকা। এই টাকা বেগম মুজিবের কাছে গচ্ছিত ছিল। বাড়ি নির্মাণের সময় টাকার সংকট দেখা দিলে নূরুল ইসলাম এই টাকা ব্যবহার করতে বলেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই টাকা ঋণ হিসেবে নেওয়া হয়। পরে সেই টাকা পরিশোধও করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..