× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মৃত্যুদণ্ড কমানোর পক্ষে ইরানের বিচারমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

নিউজ ডেস্কঃ বিভিন্ন অপরাধে আসামিদের মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য কোনো ‘কার্যকর সাজা’ দেওয়া যায় কি না, তা নিয়ে ভাবছেন ইরানের বিচারমন্ত্রী মোস্তফা পৌরমোহাম্মাদি।

স্থানীয় সংবাদ সংস্থা তাসনিমকে এ ভাবনার কথা জানান মোস্তফা।

তাসনিমকে মোস্তফা বলেন, ‘আমরা চাই, সবচেয়ে কার্যকর শাস্তির উপায়, যাতে করে মৃত্যুদণ্ডের বিকল্প চিন্তা করা যায়।’ মন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড কেবল ‘দুর্নীতিগ্রস্ত লোকজন’কে দেওয়া উচিত।

‘অবশ্যই শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বহাল রাখা এখনো আলোচ্যসূচিতে আছে। কিন্তু বর্তমান সময়ের মতো এত সংখ্যক নয়’, বলেন মোস্তফা।

‘শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করা যাবে না। কারণ, এ দেশে কিছু দুর্নীতিগ্রস্ত লোক আছে, যাদের মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো পথ নেই’, যোগ করেন মন্ত্রী।

মন্ত্রীর পর্যবেক্ষণ হলো, বিগত বছরগুলোতে মৃত্যুদণ্ড অপরাধ প্রতিরোধে দৃশ্যত ভূমিকা রাখতে পারেনি।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০১৫ সালে ইরান কমপক্ষে ৯৭৭ জনকে মৃত্যুদণ্ড দেয়। এ সাজার বেশির ভাগই হয় মাদকবিষয়ক অপরাধে যুক্ত ব্যক্তিদের। এর আগের বছর ইরান ৭৪৩ জনকে মৃত্যুদণ্ড দেয়।

মাদক-সংক্রান্ত অপরাধে লোকজনকে মৃত্যুদণ্ড দেওয়া নিয়ে সম্প্রতি ইরানে বিতর্ক শুরু হয়। ব্যক্তিগত সেবনের জন্য সামান্য পরিমাণ মাদক নিয়ে ধরা পড়া লোকজনকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাকে অনেকেই বাড়াবাড়ি বলেছেন।

ইরানের বিচারব্যবস্থা শরিয়া আইনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এ আইনে মাদক-সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক নয়।


এ ক্যটাগরির আরো খবর..