× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পি আই ডি

মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি -বস্ত্র ও পাট মন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিএনপি মূলধারার রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন সমালোচনার জন্য শুধু সরকারকে বেছে নিয়েছে।বিএনপির নেতা কর্মীরা ঘরে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। ভুল সিদ্ধান্তের কারনে দলটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন যাতে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশমত রমজানে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যেমন সাধারণ মানুষের পাশে ছিল তেমনি এখনও আছে এবং থাকবে। বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, এমপি।

মন্ত্রী আজ ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানার বিভিন্ন স্থানে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানক, এমপি প্রথমে মোহাম্মদপুরের শ্যামলী সূচনা কমিউনিটি সেন্টার এর পিছনে আজিজ মহল্লায় ঈদ সামগ্রী বিতরণ করেন। মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লায়ন এমএ লতিফ এর উদ্যোগে এখানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এরপর রায়ের বাজার কমিউনিটি সেন্টার এ ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

এছাড়া ৩৩ নং ওয়ার্ডে সেখানকার কাউন্সিলর আসিফ আহমেদ আয়োজিত এবং মোঃপুর টাউন হল এ সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুখসানা আলম আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করে তিনি সাধারণের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ও এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। পরে তিনি আগারগাঁও এ ২৮ নং ওয়ার্ড এলাকায় এবং ৩২ নং ওয়ার্ডেও ঈদ সামগ্রী বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..