মুসলিম বিশ্বের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

মুসলিম বিশ্বের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে নানা আন্তর্জাতিক চাপ ও নির্যাতনের মুখোমুখি।  মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, মুসলিম উম্মাহর ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা সময়ের দাবি। বিশ্বজুড়ে মুসলমানদের নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও আত্মোৎসর্গের মহিমান্বিত বার্তা নিয়ে মানুষের মাঝে এসেছে। তিনি বলেন, বহু ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং আগামী দিনে অর্থনৈতিক মুক্তিও আরও কাছে আসবে।

স্পিকার বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগই হওয়া উচিত রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক নেতৃত্ব দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করবে।

বিগত সময়ের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের অবসানে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এর ফলে দেশে ভয়ের পরিবেশ অনেকটাই দূর হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সরকারই জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে সক্ষম এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।

এ সময় তিনি দেশবাসীসহ মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।