× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ডেস্ক

শিরোপা উৎসবের প্রস্তুতি নিচ্ছে নেপলস

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
napoli

এসি মিলানকে আতিথেয়তার মাধ্যমে লিগ শিরোপা উৎসবে মেতে উঠার প্রস্তুতি নিচ্ছে নাপোলি। আগামী রোববার অনুষ্ঠিত হবে সিরি এ লিগের জায়ান্ট ক্লাব দুটির মধ্যে আসন্ন তিন ম্যাচের প্রথমটি।

দক্ষিন ইতালির সর্ববৃহৎ নগরী নেপলস এখন শুরু করেছে শিরোপা উৎসবের ক্ষন গননা। নাপোলিকে ১৯৯০ সালের পর প্রথম সিরি এ’ লিগের চ্যাম্পিয়ন হিসেবে আনুষ্ঠানিক ঘোষনার অপেক্ষায় রয়েছে সমর্থকরা। বর্তমানে ১৯ পয়েন্টের ব্যবধানে তালিকার শীর্ষে রয়েছে নাপোলি।

আর মাত্র ১১ ম্যাচ বাকী থাকতে এত বড় ব্যবধানে এগিয়ে যাওয়া নেপলসবাসী এখন তাদের ক্লাবটিকে নিয়ে ঐতিহ্যগত কুসংস্কারের উর্ধ্বে উঠে শিরোপা উৎসবে মেতে উঠার প্রস্তুতি নিচ্ছে। নিশ্চিত জয়ের প্রত্যাশায় ইতোমধ্যে তারা শহরটিকে সাজাতে শুরু করেছে নীল ও সাদা রঙে। তৃতীয় শিরোপা জয়ের সম্মানে তিন নম্বর সংখ্যাটিকে দলীয় পতাকা ও ব্যানারে ছাপানোর উদ্যোগ নিয়েছে নেপলসবাসী। এমনকি শহরে ছড়িয়ে থাকা মুরালগুলোতেও শোভা পেতে যাচ্ছে এই সংখ্যাটি।

নাপোলি তারকা আর্জেন্টিনার কিংবদন্তী প্রায়ত দিয়াগো ম্যারাডোনা ১৯৮৭ সালে প্রথমবারের মতো নাপোলিকে শিরোপা এনে দেয়ার পর বলেছিলেন নাপোলির একটি স্কুডেটো ‘জুভেন্টাসের ১০ টি শিরোপার সমান।’ প্রয়াত ম্যারাডোনার প্রতিকিৃতিও শোভা পাচ্ছে নাপোলির বর্তমান দলের খেলোয়াড়দের প্রতিকিৃতির সঙ্গে। সর্বোচ্চ গোলদাতা ভিক্টর ওশিমেন, উইং উইজার্ড খভিচা কোয়ারাটসোলিয়াদের প্রতিকৃতি এখন শোভা পাচ্ছে পুরো শহরে।

সিরি এ’ ও চ্যাম্পিয়ন্স লিগে ২৫ গোল করে নেপলসের হিরো বনে গেছেন নাইজেরিয় তারকা ওশিমেন। একটি কফি শপে বিক্রি হচ্ছে ওশিমেন কপি। যেটি পরিবেশন করা হয় বড় একটি গ্লাসে করে। তার সম্মানে ডেজার্ট বানিয়েছে একটি পেস্ট্রি শপ। তৈরি হয়েছে ওশিমেনের আবয়বে চকলেট ।


এ ক্যটাগরির আরো খবর..