× Banner
সর্বশেষ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মুম্বাইয়ের ড্রেনে চিত্রশিল্পী ও আইনজীবীর লাশ মিলল

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: মুম্বাইয়ের কান্দিবালির একটি ড্রেনে চিত্রশিল্পী হেমা উপাধ্যায় (৪৫) ও তার আইনজীবী হার্ষে ভম্বানির (৬৫) অর্ধনগ্ন লাশ পাওয়া গেল।

শনিবার রাতে একটি কাবার্ডবোর্ডের বাক্সে প্লাস্টিক দিয়ে মোড়ানো এ লাশ দুটি উদ্ধার করে পুলিশ। তাদের পড়নে অন্তর্বাস ছাড়া আর কিছুই ছিল না।

গতকাল রোববার পুলিশ নিশ্চিত হয়েছে, এ দুটি লাশ চিত্রশিল্পী হেমা ও তার আইনজীবী হার্ষের। গত শুক্রবার থেকে তারা নিখোঁজ ছিলেন। হার্ষে ভম্বানির মুখে স্কচট্যাপ প্যাঁচানো ছিল। পেছন দিক থেকে হাত বাঁধা ছিল।

বোরিবালি পুলিশ শনিবার রাতেই তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী দুজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা যায়।

আইনজীবী ভম্বানির ব্যক্তিগত গাড়িটিও নিখোঁজ রয়েছে বলে কান্দিবালি পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

হেমার প্রাক্তন স্বামী চিত্রশিল্পী চিন্তন উপাধ্যাকেও জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়েছে পুলিশ।

বারোদায় জন্ম নেওয়া মুম্বাইয়ের এই চিত্রশিল্পী জুহুতে একাই বসবাস করতেন। তার গৃহকর্মী পুলিশকে জানিয়েছে, গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সান্তা ক্রুজ পুলিশ স্টেশনে এ নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ভম্বানির পরিবার জানায়, শুক্রবার তার এক মক্কেলের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। রাত পর্যন্ত কোনো খোঁজ না পেয়ে ওইদিনই আন্তোপ হিল পুলিশ স্টেশনে গিয়ে একটি জিডি করা হয়।

১৯৯৮ সালে চিত্রশিল্পী চিন্তন উপাধ্যায়কে বিয়ে করেন হেমা। ২০১০ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর থেকে জুহুর একটি অ্যাপার্টমেন্টে একা থাকতেন তিনি। তার অ্যাপার্টমেন্টেরে দেয়ালে প্রাক্তন স্বামী চিন্তনকে অভিযুক্ত করে নানা ধরনের চিত্র অঙ্কন করে রেখেছেন হেমা।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..