× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

মুজিববর্ষ বধির দাবা প্রতিযোগিতা -২০২১ উদ্বোধন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Mujib-Year-Daba.jpg

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য বিধি অনুসরণ করে দীর্ঘদিন পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন কর্তৃক আয়োজিত মুজিববর্ষ বধির দাবা প্রতিযোগিতা -২০২১ উদ্বোধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষ্যে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন এ টুর্নামেন্টের আয়োজন করে।

১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটায় মাওলানা ভাসানী স্টেডিয়ামে পাঁচদিন ব্যাপী এই দাবা প্রতিযোগিতা শুরু করা হয়। দেশের বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বাক ও শ্রবণ প্রতিবন্ধী ৪২ জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ খায়রুল বশার, ইশারা ভাষায় সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান, সাব কমিটির আহ্বায়ক সাহানা আক্তার প্রমুখ।

বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক সাফল্য এসেছে। শব্দময় পৃথিবীতে নিঃশব্দ এই প্রতিবন্ধীদের কল্যাণে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন বিনোদনের আয়োজন করে থাকে। বধিরদের মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যাদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করলে দেশের সুনাম অর্জন করতে সক্ষম হবে। অবহেলিত এ প্রতিবন্ধীদের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..