× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড

মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক বরখাস্ত

admin
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ খন্ডকালীন খ্রীষ্টান ধর্মীয় শিক্ষিকাকে ধর্ষনের অভিযোগে মেহেরপুরের মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত হয়েছেন। সোমবার বেলা ১১ টায় মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম জানান, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম যে ধৃষ্টতা দেখিয়েছেন তার ক্ষমার অযোগ্য। তাই বিদ্যালয় কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সভায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফারুক হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও এসময় সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েতউদ্দিন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন, শিক্ষা অফিসের প্রতিনিধি সহকারি শিক্ষা পরিদর্শক হাসনাইন জাহিদ প্রমুখ।

এদিকে সভা চলাকালে বিদ্যালয় ক্যাম্পাসে শত শত অভিভাবক (নারী-পুরুষ) প্রধান শিক্ষক শরিফুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়– মিছিল প্রদর্শন করেন। তারা কুলাঙ্গার ওই প্রধান শিক্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

উল্লেখ্য, কুষ্টিয়াতে নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে শুক্রবার ভোরে কুষ্টিয়ার একটি হোটেলে প্রধান শিক্ষক শরিফুল ইসলামের দ্বারা ধর্ষিত হন মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের খন্ডকালীন খ্রীষ্টান ধর্মীয় শিক্ষিকা (২৫)। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ওই খন্ডকালীন স্কুল শিক্ষিকা পরীক্ষা হলে না গিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

পরদিন দিন শনিবার বাড়ি ফিরে তিনি তার অভিভাবকদের সমস্ত কথা খুলে বলেন এবং রোববার রাতে প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে একমাত্র আসামি করে তিনি কুষ্টিয়া সদর থানায় একটি মামলা করেন। ধর্ষক প্রধান শিক্ষক শরিফুল ইসলাম শুক্রবার কুষ্টিয়া থেকেই গাঢাকা দেন এবং অদ্যাধি পালিয়ে আছেন।


এ ক্যটাগরির আরো খবর..