× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

স্কুলবাস ও যাত্রীবাহী বাসের মুখোখুখি সংঘর্ষে নিহত ১ আহত ৯

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ সাতক্ষীরার কলারোয়া থেকে ছেড়ে আসা বিবি আর,এন,এস মাধ্যমিক স্কুলের গ্রীন বাংলা নামে একটি পিকনিক বাসের সাথে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত ও ৯ শিক্ষার্থী-শিক্ষক গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ও সাতক্ষীরার হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তী করেছে। বুধবার সকাল ৮ টায় যশোরের নাভরণ-সাতক্ষীরা সড়কের হাড়িখালীতে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিক্ষার্থী বহনকারী পিকনিক বাসটি সাতক্ষীরা থেকে ছেড়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। এসময় যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনা স্থলে মারা যায় যাত্রীবাহী বাসের চালক। অপর দিকে পিকনিক বাসের দুই শিক্ষক ও ৭ শিক্ষার্থী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ও সাতক্ষীরা হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। এসময় সড়কের উপর র্দূঘটনায় সব ধরনের যানবাহন চলাচল প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে।

বাগআচড়া-নাভরণ-বেনাপোল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভুট্ট বলেন, প্রচন্ড কুয়াশা ও বাসে অধিক শিক্ষার্থী বহনের কারনে এ দূর্ঘটনা ঘটেছে। সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, দূর্ঘটনায় ৭ শিক্ষার্থী ও দুই শিক্ষক গুরুতর আহত হয়েছে। তাদেও বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হচ্ছে। নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহীরুল হক বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে দূর্ঘটনা কবলিত দুটি বাস রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।


এ ক্যটাগরির আরো খবর..