× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নাবলিকা মীমের খোজেঁ বাবা-মা ঘুরছেন দ্বারে দ্বারে

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২০

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মোসাঃ মাহামুদা খাতুন ও তার স্বামী আবুল হাসান দুদিন ধরে খুজেঁ ফিরছেন তার একমাত্র নাবলিকা মেয়ে মালিহা হাসান মীমকে(১৪)।

তাকে গত ৬ জুলাই ভোর রাতে বোয়ালমারী উপজেলার ফেলান নগর এলাকার সাগর শেখ(২২) নামে এক যুবক মটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুজেঁ পাওয়া যাচ্ছে না বলে তার পিতা মাতা অভিযোগ করেছেন। অপহৃত মীম বোয়ালমারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্রী। তার বাড়ি উপজেলার গুনাবহ ইউনিয়নের ভবানীপুর এলাকায়।

এ বিষয়ে মীমের মাতা মোসাঃ মাহামুদা খাতুন বলেন, আমি আর আমার স্বামী দুদিন ধরে খুজেঁ ফিরছি আমার একমাত্র মেয়েকে। এরআগেও সাগর দুই বার আমার মেয়েকে অপহরন করে নিয়ে যায় জোর করে। পরে গুনাবহ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে আনা হয়। এরপর থেকে আসামী সাগর ও তার পিতাসহ পরিবারের লোকজন সুযোগ বুঝে গত ৬ জুলাই ভোর রাতে আবার আমার মেয়েকে অপহরন করে। কোন খোজঁ পাচ্ছি না বলেও তিনি জানান।

মীমের পিতা আবুল হাসান বলেন, আমরা এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি তবে এখন পর্যন্ত কোন খোজঁ থানা পুলিশ দিতে পারেনি আমাদের। আমাদের একমাত্র সন্তান মীম তাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি আমরা।

গুনাবহ ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, এর আগেও সাগর দুই বার এই মেয়েকে অপহরন করে। আমি অনেক চেষ্টা করে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসি। গত ৬জুলাই ভোর রাতে আবারও অপহরনের ঘটনা ঘটেছে। ছেলে পক্ষ আমাকে বলছে মেয়ে পক্ষ মেয়েকে পালিয়ে রেখে তাদের উপর দোষ চাপাচ্ছে। আমি একজন চেয়ারম্যান হিসেবে মনে করি এটা মেয়ে পক্ষ করতে পারেনা। তবে মীম একজন নবালিকা তাকে উদ্ধার হওয়া প্রয়োজন অতি দ্রুত।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান জানান, এই বিষয়ে আমার জানামতে কোন অভিযোাগ পায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে পুলিশের পক্ষ থেকে।


এ ক্যটাগরির আরো খবর..