× Banner
সর্বশেষ
কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সভা চলছে নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে সমাজকল্যাণ মন্ত্রীর ইসলামাবাদে আগমন মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভের আবারও ঝরে গেল ৩৮ প্রাণ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/36-killed-in-Myanmar.jpg

দেশজুড়ে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সহিংসতা। জান্তাবিরোধী বিক্ষোভের ভয়াবহ দিনে বুধবার মিয়ানমারে অন্তত ৩৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।

এ অবস্থায় মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গনার বৃহস্পতিবার (৪ মার্চ) জানান, জাতিসংঘ দিনটিকে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী দিন হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে নিরীহ আন্দোলনকারীদের ওপর জান্তা সরকারের বর্বরোচিত হামলায় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

সংকট সমাধানে প্রতিবেশী দেশগুলোর আহ্বানের পরদিনই মিয়ানমারের জান্তা সরকারের এমন আগ্রাসী আচরণ দেখল বিশ্ববাসী।

চারদিকে গুলির শব্দ। বৃষ্টির মতো গুলি থেকে নিজেদের বাঁচাতে শুরু হয় ছুটোছুটি। বুধবার (৩ মার্চ) জান্তাবিরোধীদের ওপর এভাবেই মুহুর্মুহু গুলি চালায় মিয়ানমার পুলিশ। রক্তে রঞ্জিত হয় রাজপথ। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে এদিনও অব্যাহত আন্দোলনের অংশ হিসেবে ইয়াঙ্গুন, ম্যান্দালেসহ দেশজুড়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। তাদের দমাতে চড়াও হয় মিয়ানমার সেনাদের মদদপুষ্ট পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইয়াংগুন।

ভয়াবহ দিনে সর্বোচ্চসংখ্যক আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে মিয়ানমারবাসী। বিকেলেই দাউয়েই শহরে মরদেহ নিয়ে দীর্ঘ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন আন্দোলনকারীরা।


এ ক্যটাগরির আরো খবর..