× Banner
সর্বশেষ
চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গাইবান্ধায় মন্দির থেকে হরিদাস চন্দ্র তরণীদাসকে গ্রেপ্তার সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি

মিলাদ গাজী এমপি’র প্রচেষ্টায় আগামী জুনে সিলেটে আসছে  নন-স্টপ নতুন ট্রেন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
mp milad

মিলাদ গাজী এমপি’র প্রচেষ্টায় আগামী জুনে সিলেটে আসছে  নন-স্টপ নতুন ট্রেন।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার  বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লক ২য় লেভেলে অনুষ্টিত বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪ তম বৈঠকে হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি পূনরায় ঢাকা- সিলেট ও সিলেট ঢাকার জন্য দ্রুতগামী নন-স্টপ নতুন দ্রতগামী ট্রেন চালু করার  জোর প্রস্তাব করলে মাননীয় রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন ও  স্থায়ী কমিটির চেয়ারাম্যান এ.বি.এম ফজলে করিম চৌধুরী  প্রস্তাবটি আমলে নেন ও জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ২০২৩ সালের জুন মাসের মধ্যে সিলেটের জন্য ননস্টপ ট্রেন কোচ চালু করবেন বলে আশ্বস্ত করেন।
উক্ত বৈঠকে ঢাকা- সিলেট সিলেট ঢাকার ডুয়েল গেজের কাজ দ্রুত শুরু করা ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন উন্নয়ন ও টিকেট বাড়ানোর জন্য ও গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি মহোদয় জোর সুপারিশ করেন।
এসময়  রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ শফিকুল ইসলাম শিমুল এমপি,মোঃ শফিকুল আজম খান এমপি মোঃ সাইফুজ্জামান এমপি,এইচ এম ইব্রাহিম এমপি, নাছিমুল আলম চৌধুরী,বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি ও রেলওয়ে মন্ত্রণালয়ের  উর্ধতন  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..