× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মারুফ সরকার,স্টাফ রির্পোটার

মিরপুরের মুসলিম বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৪ মে, ২০২৩
mirpur, dhaka

রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার মুসলিম বাজারে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল। বুধবার (২৪ মে) দুপুর ১২টার দিকে মুসলিম বাজারের কাঁচাবাজারের বিভিন্ন দোকানের খাদ্য সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করেন তারা।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক আব্দুস সোবহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান শেষে আব্দুস সোবহান সাংবাদিকদের বলেন, মাছ-মাংসের দোকানে পণ্য বিক্রি করার ক্ষেত্রে কিছু অনিয়ম পাওয়া গেছে। কিছু দোকানিরা রং মিশিয়ে মাছ ও রক্ত মিশিয়ে মাংস বিক্রি করছেন। তাদেরকে এটা না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। ওই বাজারের সব ব্যবসায়ীকে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে, যাতে তারা এভাবে পণ্য বিক্রি করা থেকে সরে আসেন। ৭ দিন পর ফের অভিযান পরিচালনা করা হবে। ওই সময়ে অনিয়ম পেলে জরিমানা ও মামলা করা হবে।

তিনি আরও বলেন, অভিযানে কোনো দোকানিকে জরিমানা করা হয়নি। কিছু মাছ জব্দ করা হয়েছে।

অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..