× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

রাস্তায় কাঁঠালের বিচি শুকাতে দেওয়ায় মিনতির গলায় ছুরির কোপ মোঃ আলীর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিনতি সরকার (৪৫) নামে এক মহিলাকে লাঠি দিয়ে পিটিয়ে ঘাড়ে ও গলায় ছুরি চালিয়ে পালিয়ে গেছে মো: আলী (৩৯) নামে এক যুবক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় ঠাকুরগাঁও শহরের আর্টগ্যালারী নামক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি ও একখন্ড কাঠের লাঠি উদ্ধার করেছে।

আহত মহিলা শহরের আর্টগ্যালারী এলাকার বিরেশ সরকারের স্ত্রী ও ঘাতক আলী একই এলাকার মৃত-আ: লতিফের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে বাড়ীর সামনের চলাচলের রাস্তার একপাশে কাঁঠালের বিচি শুকাতে দেয় মিনতি সরকার। এটি দেখতে পেয়ে মুখের ভাষা খারাপ করে গালাগাল দিতে থাকে আলী। এক পর্যায়ে মিনতি সরকার বাড়ী থেকে বের হয়ে এসে এর প্রতিবাদ করে। এসময় বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে দুজনেই। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আলী একটি কাঠের টুকরো দিয়ে বেধড়ক পিটাতে থাকে মিনতিকে। এরই ফাঁকে আলী তার সঙ্গে থাকা একটি ছোট চাকু দিয়ে মিনতির ঘাড়ে ও গলায় বেশ কয়েকটি পোচ বসিয়ে দেয়। এসময় মিনতির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ঘাতক আলী।

পরে এলাকাবাসি আহত অবস্থায় মিনতিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসকরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করেছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..