× Banner
সর্বশেষ
সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ – কৃষিমন্ত্রী

মিঠাপুকুরে সোশ্যাল মিডিয়া আড্ডা

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

লক্ষন চন্দ্র বর্মন, রংপুর:মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রথম সোশ্যাল মিডিয়া আড্ডা। অনুষ্ঠানটি মিঠাপুকুর উপজেলা পরিষদের কৃষি অফিসের সভা কক্ষে সোমবার দুপুর ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন সাহেবের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি)সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের সভাপতিসহ সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

এই আড্ডার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা (বাল্য বিবাহ, যৌতুক, মাদক নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ সমস্যা) চিহ্নিত এবং সমাধানের জন্য দীর্ঘ সময়ের উন্মুক্ত আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..