× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২৬
মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক।

তাঁর নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও নীরব সেবার প্রতিদান কোনো কৃতজ্ঞতা দিয়েই পূরণ করা সম্ভব নয়। আমাদের কর্তব্য শুধু সারাজীবন শ্রদ্ধা আর মমতায় তাঁকে আগলে রাখা এবং গরবিনী মায়ের মতো আগামী দিনে নতুন প্রজন্মের সন্তানরাও ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এবং সম্মানিতবোধ হবে।

মন্ত্রী আজ ঢাকায় মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা ২০২৬’ উ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২৬’ এর শুরুতেই প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রীর মা বেগম জেবুন্নেছা এবং শিক্ষক স্থপতি অমিতি কুন্ডুর মা ফাল্গুনী কুন্ডুর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের পেছনে যে মায়েদের অক্লান্ত ত্যাগ, প্রেরণা ও অনুপ্রেরণা কাজ করে- তাদের স্বীকৃতি দেওয়ার এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়।

বিভিন্ন ক্ষেত্রে কৃতী সন্তানদের মায়েদের সম্মানিত করার মাধ্যমে আমরা কেবল তাদের ব্যক্তিগত অবদানকেই নয়, বরং মাতৃত্বের মহিমাকেই উদ্যাপন করছি। তিনি বলেন, বর্তমান সময়ে যখন পারিবারিক বন্ধন ও মূল্যবোধ নানা চ্যালেঞ্জের সম্মুখীন তখন এমন আয়োজন আমাদের নতুন করে স্মরণ করিয়ে দেয় একজন মায়ের অবদানই একটি সুস্থ, মানবিক ও উন্নত সমাজ গঠনের মূল ভিত্তি।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননা এর প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের প্রাক্কালে প্রত্যেক সন্তান তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। গতবছর এই সম্মাননার ১ যুগপূর্তি পালন করা হয়, এবছর গরবিনী মা সম্মাননার ১৩তম আয়োজন উদ্যাপিত হয়েছে। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১১জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের গরবিনী মা’ কে এই সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন- প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ মন্ত্রণালয়- এর সচিব মোঃ ফাহিমুল ইসলাম – এর মা বেগম ফরহাত ইসলাম, আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বরিশাল – এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহাঃ রকিবুল ইসলাম এর মা বেগম রোকেয়া রশীদ, আইন-শৃঙ্খলা ক্যাটাগরিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- এর অতিরিক্ত কমিশনার – গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান মো. শফিকুল

ইসলাম (ডিআইজি) এর মা মোসাঃ রাজিফা আজাদ, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর উইম্যান এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এর অধ্যাপক ড. তানিয়া হক এর মা সেলিমা হক, সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন- এর নির্বাহী সম্পাদক একেএম মনজুরুল ইসলাম এর মা রাজিয়া আহমেদ, চিকিৎসা ক্যাটাগরিতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর এন্ডোক্রাইনোলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ইন্দ্রজিৎ প্রসাদ এর মা সরস্বতী প্রসাদ, প্রকৌশল ক্যাটাগরিতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষক-স্থপতি অমিতি কুন্ডু এর মা ফাল্গুনী কুন্ডু, সংগীত ক্যাটাগরিতে চ্যানেল আই-সেরাকণ্ঠ ২০০৯ চ্যাম্পিয়ন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সংগীশিল্পী সোমনূর মনির কোনাল এর মা সায়মা মনির মিনু, অভিনয় (নারী) ক্যাটাগরিতে নন্দিত অভিনেত্রী, সংগীত শিল্পী ও মডেল এবং চলচ্চিত্র তারকা তাসনিয়া ফারিণ এর মা সৈয়দা শারমিন, অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নন্দিত নাট্যঅভিনেতা, মডেল ও পরিচালক এবং সমাজকর্মী (ডাকবাক্স ফাউন্ডেশন) জিয়াউল হক পলাশ এর মা ফাতেমা আক্তার কাজল এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এর প্রভাষক ও প্রথম আলো ট্রাস্ট শিক্ষাবৃত্তি প্রাপ্ত অদম্য মেধাবী খাইরুম ইসলাম এর মা শিরিন আক্তার (পিয়া)। গরবিনী মা-২০২৬ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সকল মাকে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেল্থ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..