× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেক্স

মাহেন্দ্র-ট্রাক মুখোমুখি সংঘর্ষে  ৩ মাদ্রাসা ছাত্র নিহত: আহত ২

admin
হালনাগাদ: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
মাহেন্দ্র-ট্রাক মুখোমুখি সংঘর্ষে  ৩ মাদ্রাসা ছাত্র নিহত: আহত ২

এস.এম.  সাইফুল ইসলাম কবির: খুলনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন থেকে ফেরার পথে ট্রাকের সাথে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়ছে আরো ২ মাদ্রাসা ছাত্র।

রোববার রাত একটার দিকে খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত মুনষ্টার জুট মিল এলাকায়  এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল্লাহ (২৫), আব্দুল গফুর (১২) ও সালাউদ্দিন (১৭)। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর মাদ্রাসার বিভিন্ন ক্লাসের ছাত্র।

হাকিমপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা অহিদুজ্জামান জানান, হাকিমপুর মাদ্রাসার কয়েকজন ছাত্র মিলে একটি মাহেন্দ্র ভাড়া করে খুলনা আলিয় মাদ্রাসা অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে শ্যামবাগাত নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ৩ ছাত্রের মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে আব্দুল্লাহর বাড়ি সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে। সে হাকিমপুর মাদ্রাসার দাওরা ক্লাসের ছাত্র ও পার্শবর্তি ঢালচাকা মসজিদের ইমাম ছিল। নিহত আব্দুল গফুরের বাড়ি রামপাল উপজেলার চেয়ারম্যান মোড় এলাকায় এবং সালাউদ্দিনের বাড়ি সাতক্ষীরায় বলে জানা গেছে। কাটাখালি হাইওয়ে থানা থেকে নিহতের মরদেহ মাদ্রাসায় নিয়ে আসা হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান,  খুলনার একটি ইসলামী সম্মেলন থেকে ফেরার সময় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত নামক স্থানে পৌছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতেদের মরদেহ উদ্ধার করে মাদ্রাসা কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।নিহতদের সকাল দশটায় হাকিমপুরে নিজ মাদ্রাসায় জানাজা হবার কথা রয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..