× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

মালয়েশিয়ায় সাড়াশি অভিযানে ৩৯৫ জন শ্রমিক গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

থ্রি-প্লাস ওয়ানের মাধ্যমে দেশে ফেরার সুযোগ শেষ হওয়ার পরই শুক্রবার মালয়েশিয়াজুড়ে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। তারা জানিয়েছে, সাঁড়াশি এই অভিযানে কয়েকশ’ অবৈধ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনও জানা যায়নি।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ শনিবার রাতে ৩৯৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি করেছে। অবৈধ অভিবাসী বিরোধী অভিযান পরিচালনার সময় একজন নারী ইমিগ্রেশন অফিসার আহত হয়েছেন জানা গেছে।

এদিকে এই অভিযানের কারণে মালয়েশিয়ার বাঙালি অধ্যুষিত কোতারায়া এলাকা এখন ফাঁকা। এছাড়াও বাসগুলোতেও আর দেখা মিলছে না বিভিন্ন দেশের অভিবাসীদের। অভিযানের ফলে শ্রমিক সংকট দেখা দিয়েছে বলেও জানিয়েছেন একাধিক মালিক। অনেকেই অভিযোগ করেছেন যে, ভিসা থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা হচ্ছে।

অন্যদিকে এজেন্টের নামে ভিসা করে বিভিন্ন জায়গায় কাজ করলেও  অভিবাসন বিভাগ বলছে, অনুমতি ছাড়া অন্য জায়গায় কাজ করলেই তাদেরকে অবৈধ হিসেবে বিবেচিত করা হবে।

ইমিগ্রেশন বিভাগের প্রধান মুস্তাফার আলী সাংবাদিকদের বলেন, সম্ভাব্য সব জায়গায় আমাদের অভিযান পরিচালিত হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের আইনের আওতায় আনতে পারছি আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ শ্রমিক এবং মালিকদের সঙ্গে কোনও আপস করা হবে না।

বিভিন্ন সময়ে অবৈধ অভিবাসী ধরা পড়লেও এবারের অভিযানের বেলায় রয়েছে কিছুটা ভিন্নতা রয়েছে। সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিতসহ জেল জরিমানার বিধান রয়েছে। তিন বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টায় অবৈধ অভিবাসী মুক্ত করা হবে বলে জানান ইমিগ্রেশন বিভাগের প্রধান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশি নাগরিক দ্বারা পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান আরও জোরদার করা হবে। এছাড়া কাজের অনুমতি ছাড়া অন্য কোথাও কাজ করলে তাকেও অবৈধ হিসেবে গণ্য করা হবে। আর অবৈধ হিসেবে ধরা পড়লেই ব্ল্যাকলিস্টসহ জেল জরিমানার মুখোমুখি হতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..