× Banner
সর্বশেষ
বিয়ের স্বকৃীতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধতার শেষ সময় ৩০ জুন

admin
হালনাগাদ: বুধবার, ২৯ জুন, ২০১৬

শওকত হোসেন জনী, মালয়েশিয়াঃ মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকরা ৩০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বৈধতার সুযোগ পাচ্ছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে বৈধ না হলে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৫৫(বি) অনুচ্ছেদ অনুযায়ী অবৈধ শ্রমিকদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতস্তত করবে না সরকার।

ওই আইন অনুযায়ী, প্রত্যেক অবৈধ শ্রমিকের জন্য নিয়োগদাতাকে সর্বোচ্চ ৫০ হাজার রিংগিত জরিমানা, সর্বোচ্চ ১২ মাস কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

আইনের উল্লেখ করে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, যেসব প্রতিষ্ঠান পাঁচজনের বেশি অবৈধ শ্রমিক নেবে, তাদের ছয় মাস থেকে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অবৈধ শ্রমিকরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.rehiring.imi.gov.my) ব্যবহার করে বৈধতার আবেদন করতে পারবেন। এ ছাড়া আরো তথ্যের প্রয়োজন হলে ০৩-৭৮০১ ৮৮৮৮ হটলাইনে যোগাযোগ করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..