× Banner
সর্বশেষ
বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

ডেস্ক

মালেশিয়ায় ৪৬৮ জন বিদেশি আটক, বাংলাদেশী ১৭৪ জন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
মালেশিয়ায় ৪৬৮ জন বিদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযান চালিয়ে ৪৬৮ জন বিদেশি আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ , যার মধ্যে ১৭৪ জনই বাংলাদেশি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডসে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালানো হয়েছে।

আটকদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান এবং জাল পারমিট ব্যবহারের মতো গুরুতর ইমিগ্রেশন সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আটকদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৫ জন মিয়ানমারের নাগরিক। এরপরেই আছে বাংলাদেশের ১৭৪ জন। এছাড়া, ৬৭ জন ইন্দোনেশিয়ার, ২০ জন নেপালের এবং বাকিরা অন্যান্য দেশের। আটক হওয়াদের বেশিরভাগই শ্রমিক ও কৃষক হিসেবে এই অঞ্চলে বসবাস ও কাজ করছিলেন।

ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, আটকদের মধ্যে বেশ কিছু ব্যক্তি জাল পারমিট ব্যবহার করেছেন। তিনি দৃঢ়তার সাথে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এর পেছনের মূল হোতা কারা এবং তারা কোন এজেন্টের মাধ্যমে লেনদেন করেছেন সে বিষয়ে আমরা আরও তদন্ত করব।’

মহাপরিচালক জাকারিয়া আরও বলেন, পাহাড়ি এলাকা এবং রাজধানী থেকে দূরে থাকার কারণে অনেক বিদেশি নাগরিক মনে করতেন কর্তৃপক্ষ সহজে তাদের নাগাল পাবে না। তিনি হুঁশিয়ারি দেন, ‘আমাদের দেশে অবৈধ বিদেশি শ্রমিকদের অনুপ্রবেশে সহায়তার কোনো প্রচেষ্টায় আমরা আপোস করব না।’

অভিযানের সময় ইমিগ্রেশন পুলিশের উপস্থিতি টের পেয়েই বহু বিদেশি নাগরিক মরিয়া হয়ে পালানোর চেষ্টা করেন। অনেকে বাথরুমের ভেতরে দরজার আড়ালে লুকিয়ে পড়েন, কেউ গাড়িতে শুয়ে ঘুমানোর ভান করেন এবং কয়েকজন দোকানপাটের ছাদের ওপর উঠেও পালাতে চেয়েছিলেন।

অভিযান চলাকালীন পালানোর চেষ্টা করতে গিয়ে আহত হওয়া বেশ কয়েকজন বিদেশিকে ইমিগ্রেশন বিভাগের প্যারামেডিক দল প্রাথমিক চিকিৎসা দেয়। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরও জানান, আটকদের বৈধতা যাচাইয়ের পর যাদের বৈধ পারমিট রয়েছে তাদের পরবর্তীতে মুক্তি দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..