× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিআইডি

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে আয়োজিত ‘Sabah Investment and Trade Expo 2025 (SITE 2025)’ শীর্ষক মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। Sabah International Convention Centre (SICC) -এ ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলা আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (FSI)।

গতকাল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ও কাম ওয়ার্কস মিনিস্টার Datuk Shahelmey Yahya। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বুথ পরিদর্শন করেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে বিভিন্ন ধরণের খাদ্য ও পানীয়, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস সামগ্রী, প্লাস্টিকপণ্য, তৈরি পোশাক এবং অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শন করা হয়েছে। ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা বাংলাদেশের বুথে অতিথিবৃন্দকে স্বাগত জানান এবং বুথে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারকে সহযোগিতার জন্য অনুরোধ জানান। Datuk Shahelmey Yahya বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং বাংলাদেশের প্রতিষ্টানের প্রতিনিধিকে মেলায় অংশগ্রহণের জন্য সম্মাননা সনদ প্রদান করেন।

মেলার দ্বিতীয় দিন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজের (FSI) প্রেসিডেন্ট Natalie Fung, সদ্য স্যাবেক প্রেসিডেন্ট Datuk Richard Lim সহ ফেডারেশনের অন্যান্য প্রতিনিধিদের সাথে সভা করেন। এছাড়া, তিনি ফেডারেশনকে নিকট ভবিষ্যতে ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানালে তারা আগ্রহ প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..