× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

মালদ্বীপের সীমান্ত ঘাঁটিতে সেনা বৃদ্ধি ভারতের, পাল্টা জবাব দিতে চীন ও তুরস্কের দ্বারস্থ মুইজ্জু

Dutta
হালনাগাদ: সোমবার, ১১ মার্চ, ২০২৪
সীমান্ত ঘাঁটিতে সেনা বৃদ্ধি ভারতের

সম্প্রতি মালদ্বীপের কাছে লাক্ষাদ্বীপে নৌ ঘাঁটি স্থাপন করেছে ভারত। এই দ্বীপটি মালদ্বীপ থেকে মাত্র ৫২৪ কিলোমিটার দূরে। লাক্ষাদ্বীপে শক্তি বাড়াতে নৌ সেনার পাশাপাশি বিমানবাহিনীর সেনাও যুক্ত করেছে ভারত। পুরো ভারত মহাসাগরে নজরদারি বাড়াচ্ছে ভারত। এরইমধ্যে মালদ্বীপ পাল্টা পদক্ষেপ হিসেবে চীনের পাশাপাশি তুরস্কের সঙ্গে হাত মিলিয়েছে। নিজেদের শক্তি বাড়াতে চীনের কাছে গোলা-বারুদ কেনার পাশাপাশি তুরস্ক থেকে ড্রোন কিনছে তারা। নিজেদের জলসীমায় নজরদারি চালাতেই নাকি এই ড্রোন কিনছে মালদ্বীপ। আগামী সপ্তাহেই নাকি এই ড্রোন দিয়ে নজরদারি শুরু করবে মালদ্বীপ। এর আগে চীনের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করেছিল মালদ্বীপ। সেই চুক্তি অনুযায়ী, চীনের থেকে রবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল কিনতে চলেছে মালদ্বীপ।

এদিকে মালদ্বীপ থেকে প্রথম ধাপে ভারতীয় সেনা প্রত্যাহারের বেঁধে দেওয়া সময়সীমা আজ রোববার শুরু হচ্ছে। মালদ্বীপের চীনপন্থি প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জু ৮৯ ভারতীয় সেনাকে ১০ মার্চ থেকে আগামী মে মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রসঙ্গত লাক্ষাদ্বীপ সংলগ্ন আন্তর্জাতিক জলসীমা ধরেই পূর্ব এশিয়া এবং উত্তর এশিয়ার উদ্দেশে বাণিজ্য জাহাজগুলি যাত্রা করে।

চলতি বছরের জানুয়ারিতে মুইজ্জু সরকার ঘোষণা দেয়, ১৫ মার্চের মধ্যে মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের প্রত্যাহার করে নিতে হবে। তবে গত মাসে প্রেসিডেন্টের কার্যালয় থেকে হালনাগাদ তথ্যে বলা হয়, ভারত ও মালদ্বীপের মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে, ধাপে ধাপে সৈন্য সরিয়ে নেওয়া হবে। প্রথম ধাপে ১০ মার্চ এবং দ্বিতীয় ধাপে আগামী ১০ মের মধ্যে সৈন্য প্রত্যাহার করা হবে।
ভারত জানায়, তারা মালদ্বীপকে দুটি হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার উড়োজাহাজ দিয়েছে। এগুলো মূলত সমুদ্রে নজরদারি এবং দুর্যোগের সময় উদ্ধার অভিযান ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এ হেলিকপ্টার ও উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য সামরিক কর্মকর্তারা মালদ্বীপে অবস্থান করছিলেন।

গত নভেম্বরে মোহামেদ মুইজ্জু ক্ষমতা গ্রহণের পর থেকে চীনের সঙোগ সম্পর্ক ঘনিষ্ঠ করার ব্যপারে জোর দেন। তিনি ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে নির্বাচনে জয়ী হয়ে আসেন। তিনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি জয়ী হলে মালদ্বীপের মাটি থেকে ভারতের সৈন্যদের সরিয়ে দেবেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনবেন।

দীর্ঘদিন ধরে ভারত ও চীনের ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে মালদ্বীপ। দুই দেশই এখানে নিজেদের প্রভাব সুসংহত করতে চায়। কয়েক মাস আগে নয়াদিল্লির বিরুদ্ধে মুইজ্জুর কট্টর বার্তা দুই দেশের সম্পর্কে অবনতি ঘটায়। চীন ধীরে ধীরে মালদ্বীপে তার প্রভাব বাড়িয়ে চলেছে।
২০ কোটি টাকা ব্যয়ে চীন-মালদ্বীপ মৈত্রী সেতু নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো তৈরির মাধ্যমে দেশটিতে চীনের প্রভাব দৃশ্যমান হতে থাকে। তবে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করা হলেও সেখানে হেলিকপ্টার ও উড়োজাহাজ পরিচালনার জন্য ভারতের বেসামরিক কর্মকর্তারা যুক্ত হবেন বলে দুই পক্ষই সম্মত হয়েছে। ইতিমধ্যে ভারতীয় কর্মকর্তারা মালে পৌঁছেছেন।

গত ৩১ জানুয়ারি একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের তিনটি মাছধরার নৌকায় উঠে পড়ে ভারতীয় সেনারা। দাবি করা হয়, মালদ্বীপের জলসীমার মধ্যে থাকাকালীনই সেই নৌকাগুলিতে ভারতীয় সেনারা উঠে পড়ে। আন্তর্জাতিক জলসীমা আইনের লঙ্ঘন করা হয়েছে বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে মুইজ্জু প্রশাসন।


এ ক্যটাগরির আরো খবর..