× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মার্কিন কিশোররা ফেসবুকে আগ্রহ হারাচ্ছে

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ফর রেস্টার রিসার্চ ফান্ডের এক জরিপের ফলাফলে বলা হয়েছে, মার্কিন কিশোর-কিশোরীরা ফেসবুকের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।

জরিপে দেখা গেছে, আগ্রহ হারিয়ে ফেললেও এখনো অভ্যাসবশত ফেসবুক ব্যবহার করছে অনেকে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ৭৮ শতাংশ কিশোর-কিশোরী ফেসবুক ব্যবহার করে। গত বছরও পরিসংখ্যানটা এমনই ছিল। ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরী ফর রেস্টারের জরিপে অংশ নেয়। তাদের মধ্যে ৬৫ শতাংশ জানিয়েছে, তারা এখন আর ফেসবুক ব্যবহারে তেমন আগ্রহ পায় না।

জরিপে অংশ নেওয়া কিশোর-কিশোরীদের মধ্যে ৮০ শতাংশ ইউটিউব ও ৭৯ শতাংশ স্ন্যাপচ্যাট ব্যবহার করে। এদের মধ্যে স্ন্যাপচ্যাট আবার ফেসবুকেরই অঙ্গপ্রতিষ্ঠান।

ফর রেস্টারের একজন বিশ্লেষক বলেছেন, জরিপে অংশ নেওয়া কিশোর-কিশোরীদের মধ্যে এক-তৃতীয়াংশ সব সময় ইন্টারনেটে থাকে। বেশির ভাগ সময়ই তারা সামাজিক মাধ্যমগুলোতে ব্যয় করে। ফেসবুক তারা ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য।

ফর রেস্টার তাদের জরিপ পরিচালনা করে এ বছরের ১২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত। মোট চার হাজার ৪৮৫ মার্কিন কিশোর-কিশোরীর ওপর জরিপ চালানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..