× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

যশোরে যুবককে মারাত্তকভাবে কুপিয়ে হত্যা, গুরুত্ব আহত ২

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
মারাত্তকভাবে কুপিয়ে হত্যা

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ যশোরে বড় আল-আমিন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত ১০ টার দিকে যশোর শহরের খড়কিতে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে গভীর রাতে তার মৃত্যু হয়। আল আমিন শহরের খড়কি কাসার দিঘি এলাকার বাসিন্দা।

এ ঘটনায় একই এলাকার ছোট আল আমিন (২৫) ও সাহেব আলী (৪৫) নামে দুইজন গুরুতর জখম হয়েছেন।

যশোর কোতোয়ালি থানার এসআই মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সাহেব আলি জানান, খড়কীর জামাল, হিরা, অনুর সাথে বড় আল আমিনের বিরোধ ছিল। বুধবার রাতে বাড়ি ফেরার পথে বড় আল আমিনের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় আল আমিনকে বাঁচাতে গিয়ে ছোট আল আমিন ও সাহেব আলী আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বড় আল আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাত ১২টার দিকে খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়। বাকি দুজন যশোর হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর কোতোয়ালি থানার এসআই মাহবুব জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের বাবা আলমগীর হোসেন একটি মামলা করেছেন। পুলিশ জড়িতদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..