× Banner
সর্বশেষ
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী

মারপিটের মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনির মোল্যা (৪৩) কে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ফুলবাড়িয়া গ্রামের মৃত ওহাব মোল্যার ছেলে।

পুলিশ জানায়, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে এ.এসআই ইমেজুল সিকদার ও এ.এসআই মোবারক হোসাইনসহ একটি পুলিশ টিম শনিবার সন্ধ্যায় ফুলবাড়িয়া গ্রাম এলাকা থেকে মারপিট মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনির মোল্যাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরো জানায়, ২০১১ ইং সালে নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের শাহজাহান মোল্যার পরিবারের উপর হামলা চালিয়ে বেধড়ক মারটি করে মনির মোল্যাসহ ৪/৫ জন। এতে শাহজাহান মোল্যা ও তার পরিবারের লোকজন আহত হয়। এঘটনায় শাহজাহান মোল্যা বাদী হয়ে মনির মোল্যা গংদের বিরুদ্ধে একটি মামলা করেছিলো (নগরকান্দা জিআর-০৩/২০১১)। এ মামলায় ২০১৯ ইং সালে বিজ্ঞ আদালত আসামী মনির মোল্যাকে ১২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। বিজ্ঞ আদালতের রায়ের পর থেকেই মনির পলাতক ছিলো।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনির মোল্যাকে গ্রেফতার করে রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..