× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি(আবু মুছা স্বপন)

মানুষ গাছের কাছে চিরঋনী-যা শোধ হবার নয়-এম.পি শহীদুজ্জামান সরকার

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
মানুষ গাছের কাছে চিরঋনী-যা শোধ হবার নয়

ধামইরহাটে সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় আলতাদিঘী জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় বসবাসকারী নৃ-জনগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর ৩৭৬ জন সদস্যগণকে নিয়ে পরিবেশ বান্ধব ইকোট্যুরিজম ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ক সচেতনতামুলক ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে দিনব্যাপী সামাজিক বনবিভাগ, রাজশাহী’র আয়োজনে ও বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ’র সভাপতিত্বে ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি বলেন, “মানুষ গাছের কাছে চিরঋনী, যা কখনো শোধ হবার নয়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, নওগাঁ সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান,

বনবিট অফিসার আনিছুর রহমান ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..