× Banner
সর্বশেষ
নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক ও অভিভাবক সমাবেশ

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এ শ্লোগানকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে ঝিনাইদহে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম-আল হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক মেহেরুননেছা, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আকতারুজ্জামান।

এসময় জেলার ৬ টি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবরা উপস্থিত ছিলেন। বক্তারা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..