× Banner
সর্বশেষ
এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

কূটনৈতিক প্রতিবেদক

মানব পাচারের সন্দেহে ভারতের ৩০৩ জন যাত্রী সহ বিমান ফেরত পাঠাল ফ্রান্স

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
বিমান ফেরত পাঠাল ফ্রান্স

চার দিন আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর অবশেষে ৩০৩ যাত্রী নিয়ে অবতরণ করা বিমানটি ভারতে পাঠিয়েছে ফ্রান্স। দুবাই থেকে নিকারাগুয়ার উদ্দেশে যাত্রা করে জ্বালানি নিতে মাঝপথে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করেছিল বিমানটি। পরে গোপন সংবাদের ভিত্তিতে মানব পাচারের সন্দেহে বিমান ও আরোহী সব যাত্রীকে আটক করা হয়। বিমানটিতে ৩০৩ যাত্রীর সবাই ভারতীয়। এর মধ্যে ১১ জন শিশু রয়েছে, যাদের সঙ্গে কোনো অভিভাবক নেই।

বিমানটি রোমানিয়ার কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্সের। প্রতিষ্ঠানটির আইনজীবী লিলিয়ানা বাকায়োকো বলেন, বিমানটি ছেড়ে যাওয়ার সময় ২০০ থেকে ২৫০ জন যাত্রী ছিল। বাকিরা পুলিশ হেফাজতে নেই। তারা অন্যত্র চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আটকের পর ফরাসি কৌঁসুলিরা যাত্রীদের দুই দিন জিজ্ঞাসাবাদ করেন। চার বিচারকের রায়ের পর বিমানটি রোববার মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করে। গত বৃহস্পতিবার অবতরণের পর মানব পাচারের অভিযোগে সেটি আটক করেছিল ফ্রান্স সরকার। এরপর রোববার আদালতের রায়ে এয়ারবাস এ৩৪০কে ফ্রান্স ছেড়ে যাওয়ার অনুমতি দেয়।

ভারতের এসব নাগরিক সংযুক্ত আরব আমিরাতে কাজের জন্য গিয়েছিলেন; যারা যুক্তরাষ্ট্র বা কানাডা যাওয়ার পথে নিকারাগুয়ার দিকে যাচ্ছিলেন। ফলে মানব পাচারের সন্দেহে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..