× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

মাদ্রাসায় ভয় দেখিয়ে ২ শিশুকে নিয়মিত বলাৎকার করতেন করিম

Dutta
হালনাগাদ: বুধবার, ১৬ জুন, ২০২১

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দুই শিশুকে ভয় দেখিয়ে নিয়মিত বলাৎকার করতেন মাদ্রাসা তত্ত্বাবধায়ক রেদাউনুল করিম।
বুধবার (১৬ জুন) বিকেলে নগরীর পলিটেকনিক রোডে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার মারুফ হোসেন।
জানা গেছে, রেদাউনুল করিমের বাড়ি বাকেরগঞ্জ উপ জেলার পদ্রিশীবপুর গ্রামে। তিনি ওই এলাকার মাদীনাতুল উলুম কারীমিয়া মাদ্রাসার তত্ত্বাবধায়ক। তার বিরুদ্ধে ভয়-ভীতি দেখিয়ে ওই মাদ্রাসার দুই শিশুকে বলাৎকারের অভিযোগ রয়েছে। 
এঘটনায় এক শিশুর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এরপরই রেদাউনুলকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত রেদাউনুলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
শিশুর পরিবারের লোক বলেন, দিনের পর দিন ভয় দেখিয়ে বলাৎকার করে যেতো করিম। আমাদের বাচ্চাটা যন্ত্রনায় কুঁকড়ে যেতো কিন্তু ভয়ে কাওকে কখনো কিছু বলেনি। ও বাড়ি আসলে আমরা কিছুটা বুঝতে পেরে অনেক জোর করায় সব বলে।


এ ক্যটাগরির আরো খবর..