× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

স্টাফ রিপোর্টার

মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ

ACP
হালনাগাদ: রবিবার, ১০ মে, ২০২৬
মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ

কুমিল্লার লালমাইতে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী এবং স্থানীয় জনতা। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে অভিযুক্তের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

রোববার (১০ মে) দুপুরে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত এনায়েত উল্লাহ স্থানীয় যুক্তিখোলা বাজারের ‘এনায়েত টেলিকম’ নামের একটি দোকানের মালিক।

স্থানীয় সূত্র ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, দুপুরে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সপ্তম শ্রেণির ওই ছাত্রী বাজারে যায়। এ সময় এনায়েত উল্লাহ তাকে নিজের দোকানের ভেতরে আটকে রেখে যৌন নির্যাতন করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন। তবে ঘটনার পরপরই অভিযুক্ত দোকান বন্ধ করে পালিয়ে যায়।

মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, বেলা ১২টার দিকে ওই শিক্ষার্থী বাজারে গেলে তাকে দোকানের ভেতরে আটকে নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

এদিকে, এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা টায়ারে আগুন জ্বালিয়ে অভিযুক্তের গ্রেফতার ও বিচারের দাবি জানান। এতে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিশুটির সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..