× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুর -০৩ আসনে ২য় বার নৌকার টিকিট পেলেন এমপি গোলাপ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
টিকিট পেলেন এমপি গোলাপ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দ্বিতীয় বারের মত নৌকার টিকিট পেলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি মাদারীপুর ০৩ আসনের বর্তমান সংসদ সদস্য ছিলেন। গত ১৫ নভেম্বর তফসিল ঘোষনা হওয়ার পর থেকে দলীয় মনোনয়নে প্রত্যাশায় দোড় ঝাপ শুরু করে স্থানীয় আওয়ামীলীগের নেতারা।
কালকিনি, ডাসার ও মাদারীপুর সদরের আংশিক নিয়ে মাদারীপুর ০৩ আসন । ড. গোলাপ ছাড়াও  যারা যারা এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আওয়ামীলীগের  যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য আনোয়ার হোসেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক ছাত্র নেতা মোনাব্বার হোসেন মোনায়েম, ডাক্তার সৈয়দ আবুল হাসান।


এ ক্যটাগরির আরো খবর..