× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

মাদারীপুরের ডাসারে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ 

Kishori
হালনাগাদ: রবিবার, ২ মার্চ, ২০২৫
গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ 

মাদারীপুরের ডাসারে এক গৃহবধুকে জোর করে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাঁধা দেয়ায় উল্টো লম্পট গোপাল মল্লিক লোকজন নিয়ে পিটিয়ে আহত করেন, ওই গৃহবধূর স্বামী ও ছেলে’কে।
শনিবার রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় রবিবার (২ মার্চ) সকালে ডাসার থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের মৃত কানছিরাম মল্লিক এর লম্পট ছেলে গোপাল মল্লিক(৪০) সে দীর্ঘ কয়েক বছর ধরে ব্লাকমেল করে শারীরিক সম্পর্ক করে আসছেন। বিষয়টি  জানাজানি হলে ওই গৃহবধূ  আত্মহত্যার চেষ্টাও করেন। পরে এঘটনায় নবগ্রাম ইউনিয়নের  ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার এর কাছে ন্যায় বিচারের দাবী জানান ভুক্তভোগী পরিবার। পরর্বতীতে আর কিছুই হবে না বলে, উপস্থিত এলাকাবাসীর সম্মুখে ভুল স্বীকার করে এবং ক্ষমা চেয়ে স্ট্যাম্পে লিখিত দেন গোপাল মল্লিক। কিছুদিন যেতে না যেতেই গতকাল শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরে পিছনে গেলে,পিছন থেকে জাপ্টে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে ছেলে তার মায়ের ইজ্জত বাচাতে গেলে লম্পট গোপাল মল্লিক উল্টো মারধর করে গৃহবধূর স্বামী ও ছেলেকে।
স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, গোপাল মল্লিক গোপনে আমার গোসল  ও বাথরুমে দৃশ্য মোবাইলে ভিডিও করে। এরপর সেগুলো আমাকে দেখিয়ে ভয়-ভীতি দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্ক করে। আমি লোকলজ্জায় বিষ পান করলে,চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করে তোলে। চেয়ারম্যানের মাধ্যমে ক্ষমা চায় এবং ভবিষ্যতে ডিস্টার্ব করবে না বলে স্ট্যাম্পে লিখিত দেয়। গতকাল রাতে বাইরে গেলে পিছন থেকে জাপ্টে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করে। আমি চিৎকার দিলে, আমার ছেলে বাধা দিলে ওকে মারধর করে, আমার স্বামী আসলে তাঁকেও মারধর করে। মামলা করেছি,ন্যায় বিচারের আসায়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় গৃহবধূর স্বামী বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..